দুঃস্বপ্নের মতো অভিষেক জয়ের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বপ্নের অভিষেক টেস্ট দুঃস্বপ্নের মতো হল মাহমুদুল হাসান জয়ের। নিজের অভিষেক টেস্টে ব্যাট হাতে শূন্য (০) রানেই প্যাভিলিয়নে ফিরেছেন অভিষিক্ত এই তরুণ ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অনু-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ।নিজের অভিষেক ম্যাচেই ইনিংস উদ্বোধনের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন জয়। সাদমানের সঙ্গে ইনিংস উদ্বোধনে নেমে ৭ বল মোকাবিলা করে নিজের নামের পাশে কোন রান যোগ না করেই সাজাদ খানের বলে বাবর আজমকে ক্যাচ দিয়ে খালি হাতেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »