সাজিদের স্পিন বিষে নীল বাংলাদেশ! রয়েছে ফলো-অনের শঙ্কায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টের ৪র্থ দিনের খেলা শেষে নড়বড়ে অবস্থানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসের ৩০০ রানের জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টপ অর্ডার-মিডেল অর্ডারের চরম ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান তুলেছে বাংলাদেশ। আগামীকাল ৫ম ও শেষদিনে ২২৫ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে টাইগাররা।

মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ সেশন, ২য় ও ৩য় দিন বৃষ্টিতে ভেসে গেলেও আজ চতুর্থ দিনে আবারো মাঠে গড়িয়েছে খেলা। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘন্টা পর। বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টের ৪র্থ দিনের দ্বিতীয় সেশন শেষে স্কোরবোর্ডে ৩০০ রান জমা করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

১৮৮ রান নিয়ে ৪র্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা।চতুর্থ দিনের শুরুতে স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই এবাদতের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অভিজ্ঞ আহজার আলী।খানিক্ষন বাদে, দলের রানের খাতায় ৪ রান যোগ করতেই খালেদের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিনত হন পাকিস্তানি কাপ্তান বাবর আজম। দিনের শুরুতে উড়ন্ত সূচনা করা টাইগাররা বল হাতে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ।প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে ৬ষ্ঠ উইকেট জুটিতে এরপর ফুয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া অর্ধশতকে দারুণ ভাবে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে সফরকারীরা।রিজওয়ান-ফুয়াদের ১০৩ রানের জুটিতে ভর করে দলীয় ৩০০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া আবিদ আলী (৩৯), আব্দুল্লাহ শফিক (২৫), আজহার আলী (৫৬), ফুয়াদ আলন (৫০*) ও রিজওয়ান (৫৩*) করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে তাইজুলের শিকার ২ উইকেট, এছাড়া এবাদত ও খালেদের শিকার একটি করে উইকেট।

সফরকারীদের প্রথম ইনিংসের ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় ৭৬ রান তুলতেই ৭ উইকেট কুরবানি দেয় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে উইকেটে অপরাজিত আছেন সাকিব (১৮*) ও তাইজুল (০*০) রানে। ৫ম ও শেষ দিনে নড়বড়ে অবস্থানে থেকে আগামীকাল ২২৫ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে মমিনুল বাহিনী।

সফরকারীদের প্রথম ইনিংসে ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২২ রান তুলতেই দুই ওপেনার ও অধিনায়কের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ।

ইনিংসের শুরুতে দলীয় ১ রানের মাথায় অভিষিক্ত মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ।
নিজের অভিষেক টেস্টে কোন রান না করেই ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর সাদমান ইসলাম অনিক ও নাজমুল হাসান শান্ত প্রাথমিক বিপদ সামাল দেওয়ার চেষ্টা করলেও স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই দলীয় ২০ রানে মাথায় সাজিদ খানের দ্বিতীয় শিকারে পরিনত হয়ে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক।

খানিক্ষন বাদেই চা বিরতির আগে মাত্র ১ রান করেই হাসান আলীর দুর্দান্ত থ্রোতে রান আউটে কাটা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান টাইগার দলপতি মমিলুল হক। যার ফলে মাত্র ২২ রান তুলতেই টপ অর্ডারের প্রথম ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাজিদ খানের বিধ্বংসী স্পিন বিষে নীল হয়ে শুরুর সেই ব্যাটিং বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি বাংলাদেশের। চা বিরতির পর, সাজিদের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয়ে, মুশফিক (৫), লিটন (৬), মিরাজ (০), শান্ত (৩০) করে ফিরে গেলে শেষ দুই সেশনেই অল আউট হয়ে ফলোআন লজ্জা চোখ রাঙানি দিচ্ছিল স্বাগতিকদের। দিনের শেষ দিকে সাকিবের দায়িত্বশীল ১৮* ও নাইটওয়াচ ম্যান তাইজুলের ১০ বল মোকাবিলায় ২২৫ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিন শেষ করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান:১ম ইনিংসঃ ৩০০-৪ (৯৮.৩) ডিক্লেয়ার
বাবর, ৭৬, আজহার,৫৬, রিজওয়ান ৫৩*, ফুয়াদ ৫০*।

তাইজুলঃ ২৫-৬-৭৩-২

বাংলাদেশ: প্রথম ইনিংসঃ ৭৬-৭ (২৬)*

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »