“৩০০” করেই ইনিংস ঘোষণা পাকিস্তানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান দলের ব্যাটসম্যানরা নিজ লক্ষ্যে পৌঁছেই করেছেন ইনিংস ঘোষণা। ফাওয়াদ আলমের অর্ধশতক পূরণের সাথে সাথে পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৩০০ রানে। ফাওয়াদ অপরাজিত ছিলেন ৫০* রানে, রিজওয়ানের সংগ্রহ ৫৩*। দুজনে মিলে গড়েছেন ১০৩ রানের জুটি।

 

এর আগে বৃষ্টির কারণে গতকাল খেলা মাঠে গড়ায়নি। দলীয় অধিনায়ক বাবর আজম এবং আজহার আলী প্রথম দিন অর্ধ-শতক তুলে দলকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করেন। প্রথম একশ আসে ৩৬ ওভারে, পরের একশ ৩৫.২ ওভারে। তৃতীয় একশ চলে ধরা দেয় ২৭.১ ওভারে।

পাকিস্তান ১ম ইনিংস: ৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডি.) (আগের দিন ১৮৮/২) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*; ইবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, সাকিব ১৯-৭-৫২-০, তাইজুল ২৫-৬-৭৩-২, মিরাজ ১৪-২-৩৭-০)।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »