বৃষ্টি থামায় চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগের দিন টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই হোটেল থেকে বের হয়নি। তবে বৃষ্টি থেমে যাওয়ায় চতুর্থ দিন সকালেই ক্রিকেটাররা চলে এসেছেন মাঠে। ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শন করে খেলা শুরু হওয়ার সময় জানিয়েছেন আম্পায়াররা। আবার বৃষ্টি বাগড়া না দিলে সকাল ১০টা ৫০ মিনিটে মাঠে নামবে দুই দল।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। আম্পায়াররা জানিয়েছেন, সারাদিনে খেলা হবে ৮৬ ওভার।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় এদিনের খেলাও শুরু হতে পারেনি নির্ধারিত সময়ে। আগের দিন জানানো হয়েছিল, সকাল সাড়ে ৯টায় শুরু হবে ব্যাট-বলের লড়াই। তবে আশার কথা হলো, বৃষ্টি থেমে গেছে। আকাশে আলোর কিছু রেখাও দেখা দিয়েছে। উইকেট থেকে কাভার সরিয়ে চলছে মাঠকে খেলার উপযোগী করার শেষ মুহূর্তের কাজ।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে নেমে অনুশীলন করছেন। চলছে ফিল্ডিং, ক্যাচিং ও বোলিং অনুশীলন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »