নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তানজিম হাসান সাকিব ও মেহরব হোসেনের বোলিং নৈপুণ্যে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় জয় পেল বাংলাদেশ যুবারা। বল হাতে সাকিব-মেহরব, দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানে স্কোরবোর্ডে ২৩০ রান দাঁড় করায় বাংলাদেশ যুব দল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন রিপন মণ্ডল। দলীয় ১০ রানে ভারত যুব দলের ওপেনার হারনুরকে সাজঘরে ফেরান তিনি।
এরপর ১১৫ রানে চার উইকেটের পতন হলে ফের ঘুরে দাঁড়ায় ভারত। রগুবানশিকে যোগ্য সঙ্গ দেন আরিয়ান দালাল। তবে এই দুই ব্যাটারের জুটি ভাঙেন রিপন। ব্যক্তিগত ৮৮ রানে রগুবানশিকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
৭ উইকেট পড়লেও হাল ছাড়েনি ভারত। সাঙ্গওয়ান ও রাজনগাডের ২৪ রানের জুটি ভারতের জানালায় জয় উঁকি দিচ্ছিল। শেষ ওভারে ৮ রানে প্রয়োজন ছিল ভারতের অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ছিল দুই উইকেট। চার বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা জয়ের স্বাদ দেন পেসার তানজিম সাকিব।
সংক্ষিপ্ত স্কোর –
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২৩০ (ওভার ৪৭.২)
নাবিল ৬২, মাহফিজুল ৫৬
রেড্ডি ৫/৫৩
ভারত অনূর্ধ্ব- ১৯ ‘এ’ ২২৪ (ওভার ৪৯.৪)
রগুবানশি ৮৮, আরিয়ান ৩৯
সাকিব ৩/২৯, রিপন ২/৫৩, মেহরব ৩/
