ঢাকা টেস্টে সাকিব-তাসকিনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। তার পরও সাগরিকায় শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ভালোই লড়েছে মুমিনুল হকের দল। কিন্তু জয়ের স্বস্তি ধরা দেয়নি। তামিম ইকবালকে নিউজিল্যান্ড সফরেও পাওয়া যাবে না। তবে আশার কথা ইনজুরি কাটিয়ে ঢাকায় দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাকিব ও তাসকিন।

হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে গত কয়েকদিন ধরে মিরপুরে অনুশীলন করছেন সাকিব। গতকালও (১ ডিসেম্বর) ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। নতুন বলে তাসকিনের সার্ভিস ও সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ শিবির। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা করছে স্বাগতিকরা।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গতকাল এমনটাই বলেছেন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। চার্টার্ড ফ্লাইটে গতকাল বিকেলে ঢাকায় এসেছে বাংলাদেশ ও পাকিস্তান দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »