ঢাকা টেস্টের দায়িত্বে থাকছেন না সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জন দলের সঙ্গে বোর্ডের দুরত্ব দূর করতেই তাকে আনা হয় গুরুদায়িত্বে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হয় সুজনের দায়িত্ব। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে টাইগারদের।

দলের এমন দুরবস্থায় সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজনও। আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে দলের সঙ্গে সুজনের না থাকার কারণ হিসেবে ক্রিকেট অপারেশন্স আকরাম খান বলেছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় দলের সঙ্গ ছেড়েছেন তিনি।

‘পারিবারিক কারণে মিরপুর টেস্টে দলের সঙ্গে থাকছেন না তিনি (খালেদ মাহমুদ)। তাছাড়া নিউজিল্যান্ড সফরেও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। এসব কারণেই মূলত দল ছেড়েছেন।’

পাকিস্তান সিরিজ শেষ করেই ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে চলে যাবে বাংলাদেশ দল। এই সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা।

এদিকে টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েই ছাপ রাখতে শুরু করেছেন সুজন। দলে বেশকিছু নতুন মুখও দেখা গেছে। যদিও তারা নিজেদের প্রমাণ করতে পারেননি টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »