বাংলাদেশ সফরের মধ্যেই দেশে ফিরে যাচ্ছেন ফিল্যান্ডার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন ভারনন ফিল্যান্ডার। তাকে দেয়া হয়েছিল বোলিং পরামর্শকের দায়িত্ব।

চলতি বাংলাদেশ সফরেও পাকিস্তান দলের সঙ্গে আছেন ফিল্যান্ডার। যদিও করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের সঙ্গেই বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার।

এমন অবস্থায় আগামীকাল সোমবারই দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের এই পরামর্শক। এমনটাই জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »