নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে একবার ম্যাচের নিয়ন্ত্রণ থাকছে বাংলাদেশের পক্ষে আরেকবার থাকছে পাকিস্তানের দিকে। এই কঠিন হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয় দিন শেষে পাকিস্তানই এগিয়ে রয়েছে।
ব্যাট হাতে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানোই দ্বিতীয় ইনিংসেও সাহস যোগাচ্ছে বাংলাদেশকে। একইসাথে পাকিস্তানের ভালো শুরুর পরও তৃতীয় দিন তাদের চেপে ধরার কীর্তি ফের ঘুরে দাঁড়ানোর জ্বালানী হিসেবে কাজ করছে।
তৃতীয় দিনের খেলা শেষে অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম জানান, চতুর্থ দিন সারাদিন ব্যাট করতে চায় বাংলাদেশ। তিনি বলেন,’‘আমাদের প্রথম ইনিংসেও কিন্তু শুরুতে ৪ উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। একইভাবে পাকিস্তান ১৪৫ রানে কোনো উইকেট হারায়নি, কিন্তু এরপর আমরা বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছি। প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানোর পর ছেলেদের মধ্যে এই বিশ্বাস আছে, বিপর্যয়ের পরও আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা যদি কাল সারাদিন ব্যাট করতে পারি ফলাফল ইনশাআল্লাহ্ আমাদের দিকে আসবে।”
