নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেহেদী হাসান রাসেল! বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ একজন ভক্ত। দেশ ও দেশের ক্রিকেটের প্রতি তার আবেগ-ভালবাসা পরিমাণ কোন মাপকাঠি দিয়েই পরিমাপ করা সম্ভব নয়। বরিশালের ছেলে রাসেল, ব্যবসায়ের খাতিরে থাকেন ফ্রান্সের প্যারিসে। ইউরোপের চাকচিক্যের মধ্যে থেকেও, দেশ ও দেশের ক্রিকেটের প্রতি তার ভালবাসা এখনো সীমাহীন।
শৈশব-কৈশোরে নিজেও খেলেছেন ক্রিকেট। ক্রিকেটের প্রতি তার সীমাহীন নেশা ছিল সেই ছোটবেলা থেকেই। প্রবাস জীবনে পা দেওয়ার আগ অব্দী, দেশে থাকাকালীন সময়ে কখনো কোনদিন টাইগারদের কোন ম্যাচ মিস করেননি। দেশের যে প্রান্তেই খেলা হোক না কেন, বাংলাদেশ-বাংলাদেশ গর্জনে গ্যালারি মাতাতে ছুটে যেতেন মাঠে।

এরপর প্রবাস জীবনে পা দেওয়ার পর, মাঠে গিয়ে সমর্থন দেওয়ায় ভাটা পড়ে রাসেলের। ফ্র্যান্সে থিতু হওয়ার পর থেকে গত ৫ বছরে আর মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হয়নি রসেলের।
তবে যেদিন বাংলাদেশের খেলা থাকে, সেদিন নিজের সব কাজ বাদ দিয়ে বসে পড়েন টিভি সেটের সামনে। ম্যাচের একটি বলও মিস করেন না। টিভিতে খেলা দেখে দুধের স্বাদ কি আর ঘোলে মেঠে? ফ্র্যান্সের প্যারিসে বসে বসে অপেক্ষার প্রহর গুনতেন কবে দেশে ফিরে টাইগারদের খেলা দেখতে মাঠে যাবেন।

দীর্ঘ ৫ বছর পর অবকাশ যাপনের লক্ষ্যে দেশে এসেছলেন রাসেল। দেশে ফেরার পর থেকেই মুখিয়ে ছিলেন মাঠে গিয়ে টাইগারদের খেলা দেখার জন্য।অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সুযোগ হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে। পুরনো অভ্যাস ও দেশের ক্রিকেটের প্রতি সীমাহীন ভালবাসার সৌজন্যে, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচে টাইগারদের সমর্থন যোগাতে মাঠে ছুটে গেছেন তিনি। মাঠে বসে দেখেছেন সব গুলো ম্যাচ।দুর্ভাগ্যবশত দীর্ঘ ৫ বছর পর গ্যালারীতে ফেরার সময়টা সুখকর হয়নি রাসেলের। এতবছর পর টাইগারদের খেলা দেখতে এসে সবকটি ম্যাচেই হতাশ হতে হয়েছে তাকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ দলের অসহায় আত্মসমর্পণ দৃশ্য গ্যালারিতে দেখেছেন স্বচোক্ষে। এত বছর পর মাঠে বসে দলকে সমর্থন দিতে আসলেও কোন জয়ের স্বাদ পাননি রাসেল। অনেকটা আক্ষেপ নিয়েই আবারো প্যারিস ফেরত গেলেন রাসেল। তবে রাসেলের বিশ্বাস, খারাপ সময় পার করে খুব শীগ্রই ছন্দে ফিরবে বাংলাদেশ ক্রিকেট।

নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে রাসেল জানানঃ একটু তো আফসোস ও হতাশা কাজ করছেই। কত বছর পর মাঠে এলাম খেলা দেখতে। মাঠে বসে দেশের খেলা দেখতে মুখিয়ে ছিলাম।।যাক শেষ অব্দি দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর আবারো মাঠে বসে খেলা দেখেছি, নিজের দলকে সমর্থন দিয়েছি। যদি মাঠে উপস্থিত থেকে দলের জয়ের সাক্ষী হতে পারতাম, তাহলে আরো ভালো লাগতো। তবে আমার বিশ্বাস, খারাপ সময় কাটিয়ে খুব শীগ্রই আমাদের দল ছন্দে ফিরবে।





