নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দলে ইনফর্ম খেলোয়াড় তাসকিনকে না পাওয়া সত্যিই দুর্ভাগ্য বললেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ছোটে জর্জরিত শরিফুল রয়েছে, তাই অধিনায়ক রাস্তা ইবাদত এবং রাহী উপরে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘মুস্তাফিজ শেষ টেস্ট খেলেছে প্রায় এক বছর আগে। তাসকিন-শরিফুল দুইজনই দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরিতে। ইঞ্জুরি হয়ে গেলে তো কিছু করার থাকে না। রাহী, এবাদত ওরা কিন্তু নিয়মিত টেস্ট খেলছে। খালেদও আছে। যারা আছে তারা কিন্তু অভিজ্ঞ।’
রাহী ও এবাদতের পাশাপাশি অধিনায়কের আস্থা আছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ওপরও। সাকিব আল হাসান না থাকায় মিরাজ-তাইজুলকেই স্পিন বিভাগ সামলানোর গুরুদায়িত্ব পালন করতে হবে।
মুমিনুল বলেন, ‘গত টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার রাহী। এবাদতও সর্বশেষ ম্যাচেও মোটামুটি ভালো বল করেছে। মিরাজ, তাইজুল আছে। বোলার যারা আছে তাদের নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি তারা ভালো করবে।’
