এই অনুভূতি প্রকাশ করার মত নয়ঃ জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো করার ফলাফল হাতেনাতে পেয়েছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। আসন্ন চট্টগ্রাম টেস্টে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার প্রথমবারের মত ডাক পেয়েছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে।

জাতীয় লিগে টানা দুই ম্যাচে শতকের পরে জয়কে জাতীয় দলে যোগ দিতে ছুটতে হয়েছে চট্টগ্রামে। প্রথমবারের মত মূল দলে জায়গা পেয়ে জয় যে অভিভূত, তা জানালেন লাজুক ভঙ্গিতে।

বুধবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় জয় বলেন,’‘আসলে এই অনুভূতি প্রকাশ করার মত না। সবারই স্বপ্ন থাকে টেস্ট দলে, জাতীয় দলে সুযোগ পাওয়ার। প্রথমবারের মত টেস্ট দলে জায়গা পেয়ে আমি অনেক খুশি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »