শুভাগতের ‘১০’ উইকেট শিকার, চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জাতীয় লিগের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। খুলনা বিভাগে ২৭৯ রানে হারিয়ে ২৩ তম শিরোপা জিতল ঢাকা বিভাগ। শুভাগত 10 উইকেট এবং মিঠুন চমক দিয়ে ৭ উইকেট শিকার করেছেন ঢাকা হয়ে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ নং মাঠে টস জিতে ব্যাট করতে নেমেছিল ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ৩৩৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কান। নাদিফ চৌধুরী করেন ৫৩ রান। আব্দুল মজিদ ও তাইবুর রহমান, উভয়েই ৩২ রান করে করেন। শুভাগতর ব্যাট থেকে আসে ২১ রান।

প্রথম ইনিংসে খুলনা অলআউট হয় ২১৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য। ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৩ রান। এছাড়া আর কেউ বিশের কোটা পেরোতে পারেননি। এনামুল হক বিজয় ৩৩ বলে ১৬ রান ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৯ বলে ৩ রান করেন।

প্রথম ইনিংসেই ঢাকা বিভাগ পায় ১২২ রানের লিড। ঢাকার পক্ষে সাতটি উইকেট শিকার করে খুলনাকে একাই ধ্বসিয়ে দেন শুভাগত। বাকি তিনটি উইকেট ঝুলিতে ঢোকান সুমন খান।

জয়ের জন্য খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৯ রান। এবার শুভাগতর সাথে বল হাতে আক্রমণ করেন তাইবুরও। তাদের সামনে ব্যর্থ হয়েছেন খুলনার ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাহিদুল ইসলাম। তিনি খেলেন ১০৯টি বল। এছাড়া ইমরানউজ্জামান ৩২ ও মৃত্যঞ্জয় চৌধুরী ২৯ রান করেন।

ইমরুল কায়েস ৩৫ বলে ৩ রান করে সুমনের শিকার হন। অধিনায়ক মিঠুন ৪২ বলে ১৪ রান করে তাইবুরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। খুলনার পক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি বিজয়। খুলনার ইনিংস থামে ১৯৯ রানে। ফলে ঢাকা পেলো ১৭৯ রানের জয়। একমাত্র দল হিসেবে প্রথম স্তরে তিন জয়ে আসরের চ্যাম্পিয়ন হলো তারা।

দ্বিতীয় ইনিংসে শুভাগত তিনটি ও তাইবুর পাঁচটি উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট শিকার ও ব্যাট হাতে ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর

টস ঢাকা বিভাগ

ঢাকা বিভাগ ৩৩৫/১০ (১ম ইনিংস)

খুলনা বিভাগ ২১৩/১০ (১ম ইনিংস)

ঢাকা বিভাগ ২৫৬/৮ (২য় ইনিংস)

খুলনা বিভাগ ১৯৯/১০ (২য় ইনিংস)
নাহিদুল ৪০, ইমরান ৩২, মৃত্যঞ্জয় ২৯;
তাইবুর ৫/৪০, শুভাগত ৩/৬৬।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »