নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মরহুম ওস্তাদ মোতালেব পাটোয়ারি স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ৬ষ্ট আসরে আজকের ম্যাচে নীট কনর্সান জুনিয়র বনাম খানপুর ক্রিকেট একাডেমি মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টসে জিতে নীট কনর্সান এর ক্যাপ্টেন সিফাত ইসলাম শাকু ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
নীট কনর্সান ক্রিকেট একাডেমীর আগ্রাসী ব্যাটিং এ দ্রুত রান যোগ হতে থাকে স্কোরবোর্ডে।ওপেনার রিফাত ফিরে গেলেও, পবন (২৬)আর রফিক (৪১)ম্যাচের হাল ধরেন। তাদের ফেরার পর শাকু (২১), ও সোহাগ (৫৩) এর উপর ভর করে ১৯৬/৭ (২০ ওভার) লড়াকু পুজি সংগ্রহ করতে সক্ষম হয়।
জবাবে ব্যাটিং করতে নেমে খানপুর ক্রিকেট শুরুতে ভাল করলেও নীট কনর্সান বোলারদের দাপুটে বোলিংয়ের কাছে তাসের ঘরের মত ভেঙে পড়ে। দলীয় ৩৮ রানে সব উইকেট হারিয়ে ২য় ইনিংস শেষ করে (৯ ওভার)
মুশতাক ৩টি, শাকু ২টি, ফয়সাল ও মুন্না ১ টি করে উইকেট পান। ম্যান অব দা ম্যাচ সোহাগ ৫৩(২১)
স্কোরবোর্ড : নীট কনর্সান – সোহাগ ৫৩, রফিক ৪১,
খানপুর বোলার: মিজান ৩/২০.
খানপুর ক্রিকেট: সোহেল ২০.
নীট কনর্সান বোলার: মুশতাক ৩/১. শাকু ২/২
ফলাফলঃ নীট কনর্সান ১৫৮ রানে জয়ী
