ইনজুরিতে মুস্তাফিজ, মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। যে কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি মুস্তাফিজের নাম নেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। জানা গেছে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে তার।

সাইড স্ট্রেইনে সমস্যা, এজন্য কিছু সময় বিশ্রামে থাকতে হবে ফিজকে। এরপর ফিজিও দেখে সিদ্ধান্ত নেবেন। এসব ক্ষেত্রে ২-৩ সপ্তাহও লেগে যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »