পেইনকে আরও আগেই নেতৃত্ব থেকে সরানো উচিত ছিলঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাবেক এক নারী কর্মীকে অশ্লীল বার্তা পাঠানোর দায়ে অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন টিম পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান মনে করেন পেইনকে আরও আগেই অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।

অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার অ্যাশেজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন টিম পেইন। তবে তা আর হলো না। কারণ সাম্প্রতিক সময়ে চার বছর আগের একটি স্ক্রিনশট ভাইরাল হয় পেইনের।

সেটি ভাইরাল হলে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব ছাড়েন পেইন। অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যবাহী দলের অধিনায়কের ওপর এমন অভিযোগ কলঙ্ক লেগেছে দেশটির ক্রিকেটে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান রিচার্ড ফ্রয়েডেনস্টেন বলেন সে সময় বিষয়টি আড়াল করা ভুল ছিল।

তিনি বলেন,”২০১৮ সালে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে আমি কিছু বলতে পারব না। তবে বাস্তবতার ভিত্তিতে আজ ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড এমন সিদ্ধান্ত নিত না। এই সিদ্ধান্ত ভুল বার্তা দিয়েছে। অস্ট্রেলিয়ান অধিনায়কের একটি পরিষ্কার চরিত্র এবং সর্বোচ্চ মান থাকতে হবে। সেই সময় টিম পেইনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »