দলীয় অনুশীলনের ‘২ ঘণ্টা’ আগেই অনুশীলনে মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের ক্যারিয়ারের প্রতি মুশফিকুর রহিমের যে ভালোবাসা শ্রদ্ধা তা নিয়ে নতুন করে বলার নেই। ফর্মে ফিরতে মুশফিক কয়দিন ধরেই ঘাম ঝরাচ্ছেন সাগরিকার বুকে। আজ বুধবার (২৪ নভেম্বর) দলের অনুশীলন শুরুর দুই ঘণ্টা আগেই তিনি নেমে পড়লেন টেস্ট সিরিজের প্রস্তুতিতে।

আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। টি-টোয়েন্টি দলে না থাকায় মুশফিক চট্টগ্রামে অনুশীলন করছেন বেশ কয়েকদিন ধরে।

চট্টগ্রামে আজ বুধবার অনুশীলনে নামবে দল। তবে দল অনুশীলনের জন্য মাঠে নামার দুই ঘণ্টা আগেই মুশফিক শুরু করেন নেট প্র্যাকটিস। তারকা এই ক্রিকেটার ফর্মে ফেরার জন্য নিজের সাথে নিজেই লড়ে যাচ্ছেন। আগের রূপে আবারো ফিরে আসতে চালিয়ে যাচ্ছেন কঠোর অনুশীলন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »