নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে নতুন মুখ আছেন ২ জন।
আজ সোমবার (২২ নভেম্বর) ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। সাকিব আল হাসান স্কোয়াডে থাকলেও ফিটনেস ক্লিয়ারেন্স পাননি এখনো।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)
