ম্যাচ শেষে হাসপাতালে তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চোটে পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ম্যাচ শেষে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ম্যাচে ৩.১ ওভার বোলিং করে ১৬ রান দিলেও কোনো উইকেট পাননি এই পেসার।

ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করেছিলেন তাসকিন। বাবর আজমের ড্রাইভ করা বল সজোরে আঘাত হানে তাসকিনের ডান হাতে। সেই সময় মাঠ ছাড়েন তাসকিন। বাকি ৫ বল করেন আরেক পেসার শহিদুল ইসলাম।

এরপর আবারও মাঠে ফিরে আরও এক ওভার বল করে অস্বস্তির কারণে আবারও মাঠ ছাড়েন এই পেসার। ইনিংসের শেষদিকে এসে আবারও আরেক ওভার করে মাঠ ছাড়েন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »