নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিকঠাক থাকলে ১ বছরের বিরতি দিয়ে আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আগামী আসর। ইতিমধ্যে এবারের আসরকে সামনে রেখে নতুন ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এবারের আসরকে ভিন্ন মাত্রা দেওয়ার পরিকল্পনা বিসিবির। নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট হতে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী বছর ২০ জানুয়ারি নাগাদ পর্দা উঠতে পারে বিপিএলের আগামী আসরের, যার পর্দা নামার কথা ২০ই ফেব্রুয়ারী।
