শ্রীলঙ্কা দলের দায়িত্ব চাড়ছেন আর্থার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লঙ্কান জাতীয় ক্রিকেটদলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন মিকি আর্থার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দায়িত্ব থেকে অব্যহতি নিবেন তিনি। পরবর্তী দায়িত্ব নেবেন কাউন্টি ক্রিকেট দল ডার্বিশায়ারের।

২১ নভেম্বর গল টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কার মধ্যকার লাল বলের লড়াই। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ দিয়েই লঙ্কান অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন আর্থার।

এরপর কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্ব নেবেন। ক্লাবের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন এই সাউথ আফ্রিকান এই কোচ।

আর্থার বলেন, ‘বেশ কিছু তরুণ খেলোয়াড়ের সঙ্গে ডার্বিশায়ারে একটি ভালো অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই ক্লাবের অংশ হতে এবং কাজ করতে আমি মুখিয়ে আছে। আমার জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ।’

ডার্বিশায়ারের স্কোয়াড নিয়ে অনেকটাউ আশাবাদী আর্থার। তরুণ ক্রিকেটারদের নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। দলকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তিনি।

এ প্রসঙ্গে আর্থার বলেন, ‘এই ক্লাবটিকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিতে আমি কাজ করে যাব। ডার্বিশায়ারের একটি ভালো স্কোয়াড আছে এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। আমরা কোনো দলকে ভয় পাব না এবং আমাদের সমর্থকদের ভালো কিছু দিতে অপেক্ষায় আছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »