আগামীকাল থেকে পাওয়া যাবে বিভিন্ন ক্যাটাগরির টিকিট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবশেষ গেল বছররের মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দর্শকপূর্ন মাঠে খেলা হয়েছিল। এরপর করোনা মহামারির কারনে মাঠে দর্শক প্রবেশ করতে দেখা যায়নি। তবে আবার আসন্ন পাকিস্তান সিরিজে মাঠে প্রবেশের সুযোগ পাচ্ছে দেশের ক্রিকেট সমর্থকরা।

করোনা মহামারির শুরু থেকে প্রায় ৬১৮ দিন কেটে গেছে। ততদিন দর্শকশূন্য মাঠেই খেলতে হয়েছে ক্রিকেটারদের। আগামী ১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাই দর্শক খরা কাটছে মিরপুর শেরে বাংলায়।

আগামী ১৯ নভেম্বর তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের জন্য আগামী বৃহস্পতিবার থেকে টিকিট কেনার সুযোগ পাবেন আগ্রহী দর্শকরা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ম্যাচের দিন যদি টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে। তবে শর্ত হলো করোনা টিকা নিয়েছেন, কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে ১৮ বছর বয়সী বা বেশি বয়সীদের টিকা সনদ বাধ্যতামূলক। প্রবেশের সময় টিকা সনদ দেখিয়েই দর্শকরা মাঠে ঢুকতে প্রবেশ করতে হবে।

ঢাকার টি-টোয়েন্টির জন্য পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হবে। সেগুলো হলো- গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউজ, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড। এসব ক্যাটাগরির টিকিটের দাম পড়বে যথাক্রমে ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা। টেস্টে এই টিকিটের দাম একটু কমে যাবে।

বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘কালকে (বৃহস্পতিবার ইনডোরে সোহরাওয়ার্দীতে টিকিট পাওয়া যাবে। কোন ব্যাংকে পাওয়া যাবে না। লিমিটেশনের ৫০ ভাগ টিকিট আমরা ছাড়ছি। ম্যাচ ডেতে শেরে বাংলার বুথেও পাওয়া যাবে, যদি পর্যাপ্ত থাকে। টিকিটের দাম ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা।’

টিকা গ্রহীতারা অগ্রাধিকার পেলেও অভিভাবকদের সঙ্গে ১২ বছরের নিচের শিশুরাও মাঠে আসার সুযোগ পাবে। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘চেষ্টা করা হবে যারা এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার। এর বাইরে শিশুদের মাঠে যাবার বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে ১২ বছরের নিচে টিকা দেওয়া হয়নি, তাই অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোনও নিষেধাজ্ঞা থাকবে না।।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »