সরাসরি ইউটিউবে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

দরজায় কড়ানাড়ছে পাকিস্তান সিরিজ। আগামী ১৯ নভেম্বর তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজ। আর এই সিরিজটি টেলিভিশনের পাশাপাশি সরাসরি দেখা যাবে ইউটিউবেও। যদিও, শুধুমাত্র বাংলাদেশ থেকেই এই সিরিজের খেলাগুলো দেখা যাবে ইউটিউবে।

বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের হোম সিরিজের ম্যাচগুলো ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। এবারও সেটাই হচ্ছে। নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আসন্ন সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশীয় স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি। সংশ্লিষ্ট কতৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুধু ইউটিউবেই নয়, পাকিস্তানের বিপক্ষে সিরিজটি দেখা যাবে টি-স্পোর্টস ও জিটিভির পর্দায়। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের ম্যাচগুলো র‍্যাবিটহোলের পাশাপাশি টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও সম্প্রচার করা হয়েছিল। র‍্যাবিটহোল শুধু বাংলাদেশেই নয় অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ১৯৬টি দেশে সম্প্রচার করবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় অনুশীলন করছেন পাকিস্তান ক্রিকেটাররা। এতদিন বাবর ও মালিককা ছাড়া অনুশীলন করলেও ১৬ নভেম্বর ঢাকায় পা রেখেছেন এই দুই ক্রিকেটার।

বাংলাদেশে পৌছানোর পর করোনা পরীক্ষা করানো হয় তাঁদের। সেই পরীক্ষায় নেগেটিভ আসে বাবর আজম ও শোয়েব মালিকের। আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় এবং তৃতীয়টি মাঠে গড়াবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »