পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল মাসে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলার সময় চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাঁহাতি ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও এখনও পেসারদের বিরুদ্ধে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না সময়ের অন্যতম সেরা এই ওপেনার।

এর আগে আঙুলের চোট সারিয়ে তুললে তামিমকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা ছিল বিসিবির। তবে এখনও পুরোপুরি সেরে না ওঠায় এই রাউন্ডে খেলা হচ্ছে না তামিমের। বিসিবি তাই ষষ্ঠ রাউন্ডে তামিমকে খেলার সুযোগ করে দেওয়ার কথা ভাবছে।

ফিজিও বায়েজিদ ইসলাম গণমাধ্যমকে তামিমের চোটের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে বলেন,”তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখন চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে ওঠেনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »