বাংলাদেশ-নিউজিল্যান্ড সফরে থাকছে না টি-টোয়েন্টি সিরিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেও বাংলাদেশ দলের এক সপ্তাহ পর শুরু হবে পাকিস্তান সিরিজ। সেই সিরিজ শেষ করার পর টাইগাররা যাবে নিউজিল্যান্ড সফরে।

এবারের নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সেই সূচি থেকে বাদ পড়তে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সফরসূচি এখনও চূড়ান্ত না হলেও নিউজিল্যান্ড ক্রিকেটের নির্ধারিত গ্রীষ্মকালীন সূচি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কিউইদের নতুন বছরের সূচি ভেবে রাখা হয়েছে তাতে স্থান নেই টি-টোয়েন্টি সিরিজের। পরিকল্পিত সূচি অনুযায়ী, ১ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপাজয়ীদের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অন্তর্ভুক্ত হবে।

বাংলাদেশের সফরের জন্য ইতোমধ্যে ৩৫টি আইসোলেশন ও কোয়ারেন্টিন সিট বুকিং করে রেখেছে, ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টিন (এমআইকিউ) সুবিধার অধীনে। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দলকে পূর্ণ কোয়ারেন্টিন পালনের কথা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ দলকে নিউজিল্যান্ডের বিমান ধরতে হবে পাকিস্তান সিরিজের পরপরই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »