আগামীকাল বাংলাদেশে আসছে পাকিস্তান দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো পাকিস্তান দল। যে কারণে বিশ্বকাপের ফাইনাল খেলেই তারা বাংলাদেশ সফরে আসতে চেয়েছিলো। কিন্তু গতকাল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে তাদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে।

আগামী ১৬ তারিখ বাংলাদেশ সফরে আসার কথা ছিলো পাকিস্তান দলের। কিন্তু সেমিফাইনালে হেরে যাওয়ায় আগামীকাল ১৩ নভেম্বর(শনিবার) সকালে বাংলাদেশে আসবে বাবর আজমরা।

টি-টোয়েন্টি তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর। ঢাকায় সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।

পাকিস্তান টি টোয়েন্টি স্কোয়াড :বাবর আজম (অধি.), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শাহনেওয়াজ ধানি, শোয়েব মালিক, উসমান কাদির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »