নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বড়দের পর এবার অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটা আগামী অক্টোবরেই দেখা যেতে পারে এই টুর্নামেন্টটি।
এর আগে নিজেদের ক্রিকেটের উন্নয়নের কথা চিন্তা করেই ২০১৫ সালে পিএসএল আয়োজনের উদ্যোগ নেয় পিসিবি। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পিএসএল। এবার আরও একটি পিএসএল করার চিন্তা-ভাবনা করছে পিসিবি তবে সেটা অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের নিয়ে।
সাম্প্রতিক সময়ে এমনটাই জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। আগামী অক্টোবরেই যুবাদের পিএসএল আয়োজন করার লক্ষ্য রমিজের।
তিনি বলেন,”যেটা বললাম অক্টোবরে আমরা অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের নিয়ে পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে চাই। এটি করতে মুখিয়ে আছি। কারণ দুনিয়ার অন্য কোথাও এখনো এই টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। ইংল্যান্ড তাঁদের অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের পাঠাবে। আমরা তাঁদের দেখ-ভাল করবো। পাকিস্তান ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে।”
তবে রমিজ রাজার ইচ্ছে পুরুষদের পাশাপাশি নারী যুবাদের নিয়ে পিএসএল আয়োজন করার। রমিজ বলের,”নারীদেরও পিএলএল আয়োজনের বিষয়টি আমরা ভাবনায় রয়েছে। ইনশাহআল্লাহ্ প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে এশিয়াতে আমরা এটাও আয়োজন করব।”
