রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

চলতি বিশ্বকাপে ভরাডুবির পর প্রস্তুতির অংশ হিসাবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের নেতৃত্বে থাকবেন ওপেনার রুহিত শর্মা।

স্কোয়াডে রাখা হয়নি সদ্য সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কোহলির মত জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিকেও বিশ্রাম দেওয়া হয়েছে।

দল ঘোষণার সাথে রোহিতকে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়। বিরাট কোহলি এই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় এখন থেকে রোহিতই টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়াকে।

একইসাথে প্রকাশ করা হয়েছে নতুন সহ-অধিনায়কের নামও। এখন থেকে টি-টোয়েন্টিতে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আরেক ওপেনার লোকেশ রাহুল।

আগামী ১৭ নভেম্বর থেকে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

১৭ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুরে। ১৯ ও ২১ নভেম্বর রাঁচি ও কলকাতায় অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।

একনজরে নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি দলঃ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুটুরাজ গাইকোয়াদ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ভেঙ্কাটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পেটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল পেটেল ও মোহাম্মদ সিরাজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »