নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সেমিফাইনালে ম্যাচ অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে আইসিসি। দুই ফাইনালিস্টের খোঁজে থাকা এই দুই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন খ্যাতিমান আম্পায়াররাই।
বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হবে সেমিফাইনালের প্রথম ম্যাচ। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মারাইস ইরাসমাস ও কুমার ধর্মসেনা। এছাড়া নিতিন মেনন তৃতীয় ও পল রাইফেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এই ম্যাচের ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন ডেভিড বুন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। এই ম্যাচে রিচার্ড কেটেলবোরো ও ক্রিস গ্যাফানি অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার হিসেবে রিচার্ড ইলিংওর্থ দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন জেফ ক্রো।
১০ নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, যে ম্যাচের ভেন্যু আবুধাবি। ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
একনজরে সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকাঃ
ম্যাচ অন ফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ার চতুর্থ আম্পায়ার ম্যাচ রেফারি।
১ম সেমিফাইনালঃ মারাইস ইরাসমাস ও কুমার ধর্মসেনানিতিন মেনন পল রাইফেল ডেভিড বুন
২য় সেমিফাইনালঃ রিচার্ড কেটেলবোরো ও ক্রিস গ্যাফানি জোয়েল উইলসন রিচার্ড ইলিংওর্থ জেফ ক্রো
একনজরে সেমিফাইনালের সূচিঃ
১০ নভেম্বরঃ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। ভ্যেনু, আবুধাবি। ম্যাচটি হবে বাংলাদেশ সময়রাত ৮টা।
১১ নভেম্বরঃ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া। ভ্যেনু, দুবাই। বাংলাদেশ সময় রাত ৮টা।
