রাহুল-রোহিতের হাত ধরেই শিরোপা জিতবে ভারতঃ গম্ভীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়কের তালিকায় কোচ রাহুল দ্রাবিড়ের প্রথম পছন্দ রোহিত শর্মা। গুঞ্জন সত্যি হলে, এই দুই জনের হাত ধরে খুব শীঘ্রই টি-টোয়েন্টিতে ভারত আইসিসি টুর্নামেন্ট জিতবে এমনটাই আশা করছেন গৌতম গম্ভীর।

একুশ শতকে ভারত এখন পর্যন্ত তিনটি আইসিসি ট্রফি জিতেছে এবং মজার ব্যাপার সবগুলোই মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং সর্বশেষ ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি এই সবগুলো আসরেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি।

আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে কোহলি ধারাবাহিক ব্যর্থ হলেও রোহিতের প্রতি আস্থা রাখছেন গম্ভীর। রাহুলের সঙ্গে তাঁর রসায়নও জমবে, প্রত্যাশা তাঁর। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন,’‘আমি আশা করি, এই সংস্করণে রোহিত এবং দ্রাবিড়ের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে ভারতের ক্রিকেট এবং খুব শীঘ্রই একটি আইসিসি টুর্নামেন্ট জিতবে।’’

ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এখনও পর্যন্ত পাঁচবার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »