নতুন দল আহমেদাবাদের কোচ হচ্ছেন শাস্ত্রী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগেই জানা গিয়েছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে দেখা যাবে না রবি শাস্ত্রীকে। এবার জানা গেল শাস্ত্রীকে প্রধান কোচ হিসেবে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ।

শুধু শাস্ত্রী নয়, শাস্ত্রীর অধীনে অন্যান্য যেসব কোচ আছে তাদেরকেও দলে সংযুক্ত করতে চায় আহমেদাবাদ। জনপ্রিয় সংবাদ পোর্টাল ক্রিকবাজের মাধ্যমে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে এখনো নিজের সিদ্ধান্ত না জানালেও এমন প্রস্তাবে আপত্তি নেই শাস্ত্রীর।

আহমেদাবাদের কর্ণধার সিভিসি ক্যাপিটালস একদম শুরু থেকে দলটিকে নতুন রূপে সাজাতে চায়। যার কারণে শাস্ত্রীর পাশাপাশি ভারতে তাঁর কোচিং প্যানেলে থাকা বোলিং কোচ ভারত অরুন এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও দলে নিতে চায় আহমেদাবাদ।

এদিকে শাস্ত্রীর সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছে স্টার স্পোর্টস ও সনি স্পোর্টসের মতো জনপ্রিয় ব্রডকাস্টাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »