নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দলের পারফরম্যান্স ভালো করতে জাতীয় দলের টিম ডিরেক্টরের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হল সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের হাতে। আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই এই দায়িত্ব পালন করবেন সুজন।
সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্স ছিল লজ্জাজনক। একের পর এক ব্যর্থতায় দল যখন কাঠগড়ায়, তখন বিসিবি উদ্যোগ নিয়েছে ক্রিকেটারদের ছন্দে ফেরানোর। এরই ধারাবাহিকতায় সুজনকে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় ক্রিকেট লিগ থেকে ৭ জন ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে। আপাতত তাদের নিয়েই শুরু হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে সুজনের দায়িত্ব।
