নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেকে প্রকাশের বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। তরুণ এই ব্যাটার বিশ্বকাপের মতো বড় মঞ্চে চরম বর্থতার নজির স্থাপন করলেন। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি এই তরুণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রান করেন আফিফ। সেই ম্যাচে বাংলাদেশ হেরে কঠোর সমালোচনা মুখে পড়ে যায়।
দ্বিতীয় ম্যাচে ওমানের মতো তুলনামূলক ছোট দলের সঙ্গেও নিজের মান অনুসারে ব্যাটিং করতে পারেননি আফিফ। ফেরেন মাত্র ১ রানে এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে ২১ রান করে ফেরেন।
বাছাই পর্বের বাধা উতরে মূলপর্বে ওঠা বাংলাদেশ কিছুই করতে পারেন। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশ দলের এ বাজে পারফরম্যান্সের জন্য দায়ী ব্যাটসম্যানরা। শ্রীলংকার বিপক্ষে ৭, ইংল্যান্ডের বিপক্ষে ৫, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২*, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০ আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফিফ আউট হন শূন্য রানে।
বাছাই পর্বে প্রথম তিন ম্যাচে ৪০ রান করা আফিফ, চূড়ান্ত পর্বে ৫ ম্যাচে মাত্র ১৪ রান করার সুযোগ পান।
বিশ্বকাপের মতো বড় আসরে ৮ ম্যাচে অংশ নিয়ে মাত্র ১০.৮ গড়ে ৫৪ রান করার সুযোগ পান আফিফ। বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের জন্য এই তরুণ ব্যাটারও দায়ী।
