অবসরের ঘোষণা দিলেন ব্রাভো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ১৮ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানবেন দুই বারের বিশ্বকাপজয়ী এ পেস অলরাউন্ডার। এমনটাই ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে। ম্যাচের পর আইসিসির ব্রডকাস্ট প্রোগ্রামে এসে ব্রাভো বলেন, আমি মনে করি সময়টা চলে এসেছে। আমার খুব ভালো ক্যারিয়ার কেটেছে। ওয়েস্ট ইন্ডিজকে দীর্ঘসময় ধরে প্রতিনিধিত্ব করতে পেরেছি। ওঠা-নামার মধ্যে সময় কেটেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে আমি ক্যারিবিয়ানদের সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করার গৌরব দেখতে পাই। তিনটি আইসিসি ট্রফি জয় সত্যিই গৌরবের।

জাতীয় দলের জার্সিতে ৯০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮ উইকেট ও হাজারেরও বেশি রান করেছেন ব্রাভো। ২০০৪ সালে তার অভিষেক হয়েছিল। এ ফরম্যাটে দারুণ কার্যকরী বোলিং বৈচিত্র্য তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। বিশেষ করে স্লোয়ার বল আর ব্যাটিংটাও করতেন সিদ্ধহস্তে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »