দুবাইয়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন লিটনসহ ‘৪’ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যর্থতার ষোল কলা পূরণ করেছে বাংলাদেশের টাইগাররা।বিশ্বকাপ শেষ করে ৫ নভেম্বর দল দেশে ফিরলেও ছুটি কাটাতে দুবাইয়ে থেকে যাবেন লিটন দাস, মুশফিকুর রহিমসহ ৪ জন ক্রিকেটার।

দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয় ও বিশ্বকাপের কঠোর প্রটোকল থাকার কারণে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের আগে নিজেদের চাঙ্গা করে নিতে ক্রিকেটাররা ছুটির সুযোগ কাজে লাগাচ্ছেন। বাংলাদেশে ফিরে সাথে সাথেই আবার পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হবেন তারা। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর মাঠে গড়াবে দুটি টেস্ট।

এই চার ক্রিকেটার ছাড়া বাকি ক্রিকেটাররা শুক্রবারই (৫ নভেম্বর) দেশের উদ্দেশে রওয়ানা হবেন। শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারিরা দুই ভাগে বিভক্ত হয়ে আসবেন দেশে। ক্রিকেটার-স্টাফ মিলে ১২ জন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় দুবাই ছাড়বেন, এমিরেটস এয়ারলাইন্সে চড়ে দেশে পৌঁছাবেন বিকেলে। বাকি পাঁচ ক্রিকেটার রওয়ানা হবেন শুক্রবার বিকালে, পৌঁছাবেন রাত এগারোটায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »