ফেসবুক ব্যবহার না করায় দেখি না কোনো সমালোচনাঃ ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স আশানুরূপ না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানান সমালোচনা। আর সেই সমালোচনা হয় ক্রিকেট- কোচদের নিয়ে। ভারতবর্সে এমন দৃশ্য নতুন নয়। তবে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকায় সমালোচনাও দেখা হয় না তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে নানান অভিযোগ উঠে এসেছে। আর স্বভাবতই অভিযোগের তীর তাক করা হচ্ছে কোচ ডমিঙ্গোর দিকেও। ডমিঙ্গো অবশ্য আহ্বান জানালেন, ভুল নিয়ে আলোচনা কম করে ইতিবাচক দিকে নজর দিতে।

তার আগে ডমিঙ্গো নিজেকে একটু ভাগ্যবানই ভাবলেন। কেন, ডমিঙ্গো বলেন, ‘ভাগ্য ভালো, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাই কী কী লিখছে তাও দেখা হয় না। সামাজিক যোগাযোগমাধ্যম শুধু ফিশিংয়ের (মাছ ধরা) সময়ই একটু যা ব্যবহার করি। তাই সেখানে কী নিয়ে আলোচনা হচ্ছে তা আমি জানি না।’

ফলাফল নিয়ে ডমিঙ্গো খুশি না হলেও যারা ফলাফল বয়ে আনার দায়িত্বে, সেই ক্রিকেটারদের নিয়ে তিনি অখুশি নন। ডমিঙ্গো বলেন, ‘শরিফুল নাঈমের মত তরুণরা ভালো করছে। দল ভালো না করলে ইতিবাচক দিকে চোখ বুলাতে মানুষ ভুলে যায়। বয়সের দিক থেকে আমরা অন্যতম তরুণ দল। মানুষ ভুলে যায়, কারণ আমাদের ২-৩ জন অভিজ্ঞ খেলোয়াড় আছে। ফলাফল নিয়ে খুশি না হলেও ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »