বাউন্সারের আঘাতে হাসপাতালে আল-আমিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজ (সোমবার) চট্টগ্রামের পেসার মেহেদী হাসান রানার বাউন্সারের আঘাত পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে আল-আমিন জুনিয়রকে।

আজ বিকেএসপিতে মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মহানগর। আগে ব্যাট করে ৪৪৫ রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের পক্ষে সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।
বড় লক্ষ্যের জবাব দিতে নেমে ৯৬ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। তারপর ব্যাট করতে নামেন আল-আমিন। প্রথম দুই বলে কোনো রান সংগ্রহ করতে ব্যর্থ হন তিনি। তৃতীয় বলটিতেই ঘটে দুর্ঘটনা। চট্টগ্রামের পেসার রানার একটি বাউন্সার সোজা আঘাত করে আল-আমিনের মাথায়। তখনই প্রাথমিক চিকিৎসা নেন তিনি এবং আবার খেলা শুরু করেন।

খেলা চালিয়ে গেলেও অস্বস্তিতে ভুগছিলেন আল-আমিন। এক পর্যায়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ২১টি বল খেলার পরে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার। রান করেন ২।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »