কোহলির মন্তব্যে অজয় জাদেজার অসন্তোষ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সেই ম্যাচে কোহলির ৫৭ রানে ভর করে ১৫১ রানের পুজি তোলে ভারত। কিন্তু দিনশেষে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, শুরুতে জোড়া উইকেট হারানোর পর ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তারা।

সেই বক্তব্য নিয়ে অজয় জাদেজা বলেন, ‘আমি শুনেছি কোহলি সেদিন কী বলেছে। সে বলেছিল যখন আমরা দুই উইকেট হারাই তখনই পাকিস্তানের পেছনে পরে যাই আমরা। আমি তার এই বক্তব্য নিয়ে হতাশ। যখন কোহলির মতো খেলোয়াড় মাঠে থাকে, তখন ম্যাচ শেষ হওয়ার কোনো সুযোগই নেই। সে দুই বলও খেলেনি তখন আর এমন ভাবে ভাবছিল। এতে ভারতের খেলার ধরণ প্রকাশ পায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »