নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইঞ্জুরিতে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফুদ্দিনের পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। সাইফের ইঞ্জুরি মোটামুটি গুরুতর বলাই যায়, ইঞ্জুরিতে শুধু বিশ্বকাপ না , বিশ্বকাপের পরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও থাকবেন না এই অলরাউন্ডার।
পুরনো পিঠের চোটে সাইফউদ্দিন বিশ্বকাপ ছেড়ে ফিরে এসেছেন দেশে। ছিটকে পড়েছেন আবুধাবি টি-টেন লিগ থেকেও। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ শুরু হবে টি-টোয়েন্টির লড়াই দিয়ে। ততদিনে তিনি ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।বিসিবির মেডিকেল টিম জানায়, ‘সাইফউদ্দিনকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়টায় পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। এরপর ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
বিশ্বকাপ ছেড়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে বাংলাদেশে পৌঁছান সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের অধীনে চলবে তার চোট পুনর্বাসন প্রক্রিয়া। এ বছর তাই আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা নেই সাইফউদ্দিনের।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ টি২০ ও ২ টেস্ট খেলবে বাংলাদেশ।১৯ নভেম্বর প্রথম টি২০ দিয়ে সিরিজ শুরু হয়ে ৮ ডিসেম্বর টেস্টের মাধ্যমে সমাপ্তি হবে সিরিজের।
