দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে টি-টুয়েন্টির ১৬ বছরে প্রথম দেখা বাংলাদেশ-ইংল্যান্ডের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবিশ্বাস্য হলেও সত্য! আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসের ১৬ বছরেও বাংলাদেশ এবং ইংল্যান্ড কখনো কোনদিন একে অপরের মুখোমুখি হয়নি।

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারী দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পথচলা শুরু হয় ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করনের। গত ১৬ বছরে ইংলিশরা এই ফরম্যাটে খেলে ফেলেছে ১৩৮ ম্যাচ! অথচ সর্বশেষ ১৬ বছরে এই ১৩৮ ম্যাচের ভিতর কোন ম্যাচে টাইগারদের মুখোমুখি হয়নি ইংলিশরা।অনুরূপভাবে ২০০৬ সাল থেকে এই ফরম্যাটে যাত্রা শুরু করা বাংলাদেশ দল গত ১৫ বছরে খেলেছে ১১৫ ম্যাচ।অথচ ইংলিশদের বিপক্ষে আজ অব্দি মাঠে নামা হয়নি টাইগারদের।

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে চলতি টি-টুয়ান্টি বিশ্বকাপেই! চলতি টি-টুয়ান্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ দিয়ে শেষ হতে চলেছে বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার।সুপার টুয়েলভের গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২৭ অক্টোবর ইয়ান মরগানের ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে প্রথমবারের মতো মুখোমুখি হবে টাইগাররা।সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের মঞ্চ দিয়েই প্রথমবারের মতো দেখা হবে দুই দলের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »