শুরু হয়েছে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খেলাধুলায় বাংলাদেশের মেয়েরাও যে পিছিয়ে নেই, তার আরো একটি জ্বলন্ত উদাহারন রংপুরের উইমেন্স ড্রিমার একাডেমির মেয়েরা।একঝাঁক প্রতিভাবান স্বপ্নবাজ তরুণীদের নিয়ে এই ক্রিকেট একাডেমী আবারো আয়োজন করেছে যুব নারী উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

৬ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ মাঠে গড়িয়েছে গতকাল (২৪ অক্টোবর,রবিবার) রংপুর ক্রিকেট গার্ডেনে। ২৪ অক্টোবর হতে শুরু হওয়া এই টুর্নামেন্ট এর পর্দা নামবে আগামী ২৭ অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে।

এর আগে গত ২৩ অক্টোবর (শনিবার) রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে জার্সি ও ট্রফি উন্মোচন পর্ব অনুষ্ঠিত হয়।

উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর অংশগ্রহণকারী দল গুলো হলো:
১:নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
২:বেগম রোকেয়া
৩:প্রীতিলতা ওয়াদ্দেদার
৪:নূরজাহান বেগম
৫:জাহানারা ইমাম
৬:সুফিয়া কামাল

উল্লেখ্য, এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে নিউজক্রিকেট টুয়েন্টিফোর। টুর্নামেন্ট সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন নিউজক্রিকেট টুয়েন্টিফোরে।

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »