ওমানের বিপক্ষে জয় পেতে যা করতে বললেন আতাহার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে বাংলার ক্রিকেটাররা। এখন ওমানের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে। জয়ের নানান পন্থা নিয়ে চলছে যাচাই-বাছাই। এবার তাতে শামিল হলেন বিশ্বকাপের ধারাভাষ্যকক্ষে লাল সবুজের একমাত্র প্রতিনিধি আতাহার আলী খান। বিশ্বকাপ উপলক্ষে আইসিসিকে দেওয়া বাংলায় সাক্ষাতকারে আতাহার জানান, পেসার হিসেবে সৌম্যকে দলে খেলানো হোক আর ওপেনিংয়ে তার (সৌম্য) জায়গায় নাইম শেখকে সুযোগ দিতে। আর সৌম্যতে খেলানো হোক মিডল অর্ডারে। এ ছাড়া এক পেসার জায়গায় বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকেও একাদশে খেলানোর পরামর্শ দেন আতাহার আলী খান।

আতাহার আলী খান বলেন, ‘নাইম শেখকে একাদশে খেলাতে পারলে দলে একজন ব্যাটার বাড়বে। এ ছাড়া সৌম্য সরকারকে মিডল অর্ডারে ব্যাটিং করিয়ে তাকে দিয়ে পেস বোলারের কাজটিও চালিয়ে নেওয়া যাবে। সে জায়গায় নাসুম আহমেদকে খেলাতে পারলে স্পিন ইউনিটের শক্তি আরো বাড়বে। আমি যতটুকু দেখেছি ওমানের উইকেটে স্পিনাররাই কার্যকর হবে বেশি। ‘ওমানের উইকেট প্রথমে দেখে মনে হয়েছিলো পেস বোলার কার্যকর হবে কারণ উইকেটে ঘাসের অস্তিত্ব ছিলো তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উইকেটে পরিবর্তনটা বেশ ভালোভাবেই লক্ষ্য করেন আতাহার। বলেন, ‘ম্যাচের দিন উইকেটে কোন ঘাস ছিলো না। আর তাই সে ম্যাচে সুবিধা ভোগ করেছে স্পিনাররা। আমাদের দুই স্পিনার শেখ মেহেদি হাসান ও সাকিব আল হাসানও নেন ৩৬ রান দিয়ে ৫ উইকেট। আর তাই ৫ বোলারের তালিকায় আমি রাখতে চাই সৌম্যসহ দুই পেসার আর তিন স্পিনার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »