বিশ্বকাপের ধারাভাষ্য কক্ষে থাকছে তারার মেলা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচাইতে বেশি গুরুত্ব ধারাভাষ্যকার। এবার বাংলাদেশের থেকে আতার আলী খান ধারাভাষ্য দিবেন।

১৬ দলের, ৪৫ ম্যাচের টুর্নামেন্ট হবে নিশ্চিতভাবেই উত্তেজনায় ঠাঁসা। করোনা পরবর্তী সময়ে বিশ্বকাপে গ্যালারিতে ফিরছে দর্শক। তবে টিভি ও নেট দুনিয়ার কল্যাণে বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকরা উপভোগ করতে পারবে টি-টোয়েন্টির বিশ্ব আসর।

আইসিসি টিভি এই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রডিউসার হিসাবে করবে প্রি ম্যাচ শো, ইনিংস বিরতির শো ও পোস্ট ম্যাচ শো।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতা অধিনায়ক ড্যারেন স্যামির সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি ডেল স্টেইন। ২০১২ আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট শেন ওয়াটসনও থাকছেন।

এছাড়া নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, নাটালি জার্মানোস, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, সাইমন ডুল, রাসেল আরনল্ড, আনজুম চোপড়া, মুরালি কার্তিক, আতহার আলি খান, বাজিদ খান, এমপুমেলেলো এমবাঙ্গুয়া, প্রিস্টন মোমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নায়াল ও’ব্রায়েন ও অ্যালান উইলকিন্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »