নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি টুয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার প্রক্ষালে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু পেসার রুবেল হোসেন এবং লেগ স্পিনার আমিনুল বিপ্লবকে অতিরিক্ত প্লেয়ার হিসেবে দলের সঙ্গে রাখার কথা বলেন। সেসময় মূল দলে একজন লেগ স্পিনার না থাকা নিয়েও সমালোচনা কম হয়নি।
দলের সাথে ওমানে ফাড়ি দিয়েছিলেন বিপ্লব ও রুবেল। শুরুতে মেইলের মাধ্যমে বিসিবি জানায় যে রুবেল হোসেনকে মূল দলে অর্ন্তভুক্ত করা হয়েছে কিন্তু সেটি ছিল ভূল। রুবেল ছিলেন অতিরিক্ত ক্রিকেটার হিসেবেই। তবে বিপ্লবকে দেশে ফেরত পাটানো হয়।কিন্তু কেন! বিসিবির নির্ভরযোগ্য ও উদ্ধতন একজন কর্তা জানিয়েছেন, বিপ্লব মূলত প্রধান কোচের পরিকল্পনাতেই নেই। বিশ্বকাপ দলে বিপ্লবকে প্রথমে রাখা যায় নি কোচ রাসেল ডোমিঙ্গোর কারণেই।
কোচের এমন একতরফা সিদ্ধান্তের কারনেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে একাদশে সুযোগ পাননি আমিনুল বিপ্লব। এমনকি দলের সাথে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে বিপ্লবকে রাখতেও আপত্তি ছিল রাসেল ডোমিঙ্গোর।
ওমানে গিয়েও নিজের আপত্তির কথা জানান কোচ, তার প্রেক্ষিতেই বিপ্লবকে দেশে পাঠিয়ে দেই টিম ম্যানেজমেন্ট। এমনকি নতুন কোন ক্রিকেটারকে দলের সাথে নিতেও আপত্তি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর।
আইসিসির নিয়ম অনুসারে তিনজন ক্রিকেটারকে অতিরিক্ত হিসেবে দলে নিতে পারবে দলগুলো আর বাকি ক্রিকেটারদের রাখতে হলে সে খরচ বহন করতে হবে দলগুলোকেই। ভারত ও শ্রীলংকা নিজেদের দলের সাথে রেখেছে অতিরিক্ত ৮ জন করে ক্রিকেটার। বাকি দলগুলো ৩ থেকে ৫ জন করে অতিরিক্ত ক্রিকেটার দলের সাথে রাখলেও ব্যাতিক্রম শুধু বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই দলই রেখেছে ১ জন করে বাড়তি ক্রিকেটার।
