বাংলাদেশী বালকের বোলিংয়ে মুগ্ধ শচীন টেন্ডুলকার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশী এক খুদে ক্রিকেটারের বোলিং দেখে রীতিমত মুগ্ধ হয়েগেলেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সেই ছোট্ট বালকের প্রতিভা বিশ্বকে না দেখিয়ে থাকতে পারলেন না ভারতীয় সাবেক এই তারকা। বালকের বোলিংয়ের ভিডিও শচীন নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন।

ভিডিওতে দেখা গেছে, ওই শিশুটি এই বয়সেই ঘূর্ণিবলে দুর্দান্ত পারদর্শী। অফব্রেক, লেগব্রেক, গুগলি সবই তার আয়ত্বে। তার স্পিনে নাজেহাল ব্যাটাররা। তার বল উইকেটের সামনে পড়ে এমন সব বাঁক নিচ্ছে যে কেউই তার বল খেলতে ব্যার্থ। কেউ কেউ বোল্ড হয়ে যাচ্ছেন।

কী রাস্তায়, কী ঘাসে দেখাচ্ছে দারুণ সব ভেল্কি। টেনিস বল দিয়ে লেগ স্পিন আর গুগলিতে নাকানি-চুবানি খাওয়াচ্ছে ব্যাটসম্যানদের। ওই বোলিং মুগ্ধতা কুড়িয়েছে ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজনদের। ৪০ সেকেন্ডের ভিডিওতে এই শিশুকে সব মিলিয়ে আটটি বল করতে দেখা যায়। কোনোটিতে করেছেন লেগ স্পিন, কোনটিতে গুগলি। সব বলই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। এর তিনটিতে ব্যাটসম্যান বোল্ড।

দুই দফায় রাস্তায় করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। ব্যাটসম্যানকে বোকা বানানোর কিংবা আউট করার দৃশ্য ছুঁয়ে গেছে টেন্ডুলকারকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভিডিওটি আপলোড করে তিনি লিখেন “ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি, এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »