শ্রীলঙ্কার কাছে পরাজয়ে চিন্তিত নন নান্নু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ।তবে এই পরাজয়ে চিন্তিত নন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন নিজেদের সেরা পারফর্ম করতে পারিনি। বোলাররা শুরুতে লঙ্কানদের চেপে ধরলেও সপ্তম উইকেট জুটির কাছেই ম্যাচ বিলিয়ে আসেন।

তবে নান্নু মনে করছেন, দলের এমন পারফরম্যান্স প্রস্তুতি ম্যাচের ‘পরীক্ষা-নিরীক্ষা’র কারণে।

তিনি আরো বলেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করা দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছু মিলে সবাইকে মূল্যায়ন করা হয় আরকি। সবাই এখানে প্রস্তুত হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে।’

নান্নু সন্তুষ্ট বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ওমানে প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগাররা। এখন আরব আমিরাতে খেলছে প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে, দাবি করলেন প্রধান নির্বাচক।

তিনি আরো বলেন‘ওমানে আমরা ১০ দিন আগেই গিয়েছি এবং আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুটি ম্যাচ খেলে ফেলেছি। আরেকটা ম্যাচ আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বিশ্বকাপের আগেই দল ভালো একটা শেপের মধ্যে আসবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »