নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের দিনে বাংলাদেশে যে কোন দলকে হারাতে পারে।বর্তমানে বাংলাদেশে দল আগে থেকে অনেক বেশি প্রত্যাশা পূরণ করতে পারছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশে ভালো পারফর্ম করবে সেই আশাবাদী বিসিবির কর্মকর্তারা।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর, যেখানে বাংলাদেশ খেলবে উদ্বোধনী দিন থেকেই। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ে টাইগারদের আত্মবিশ্বাসও আছে তুঙ্গে।
আকরাম বলেন, ‘সব খেলোয়াড়কে ফর্মে থাকতে হবে, ফিটনেস লেভেল ভালো থাকতে হবে। আল্লাহর রহমতে এবার সব কিছু ঠিক আছে। আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারিয়েছি।’
বিশ্বকাপে সব দলকে হারানোর সক্ষমতা বাংলাদেশ দলের আছেও বলে মনে করেন বিসিবির শীর্ষস্থানীয় এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ম্যাচ ডে-তে খেলোয়াড়রা ভালো খেললে আমরা অন্য দলকে হারানোর সামর্থ্য রাখি। খেলোয়াড়রাও মনেপ্রাণে ভালো করতে চায়। এটা আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমাদের আত্মবিশ্বাস আছে। ম্যাচ ডে-তে ভালো করলে বাংলাদেশ পৃথিবীর যেকোনো দলকে হারাতে পারবে।’
