নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শুধু সানরাইজার্স হায়দরাবাদই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) যে কজন সেরা ব্যাটম্যান আছেন তাদের একজন অজি তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবেও হায়দরাবাদকে সাফল্য এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনার।
আইপিএল চলতি আসরেও দলটির নেতৃত্বে ছিলেন ওয়ার্নার। কিন্তু নেতৃত্বে বেশিদিন ঠিকতে পারোননি তিনি। কারন, দলের শুরুটা ভালো না হওয়ায় অধিনায়কত্ব হারান তিনি। যদিও, কি কারণে অধিনায়কত্ব হারিয়েছেন সেটা জানেন না ওয়ার্নার।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘আমি কি কারণে হায়দরাবাদের অধিনায়কত্ব হারিয়েছি সেটার ব্যাখ্যা জানি না।’
অধিনায়কত্ব হারানোর পর প্রথম পর্বে একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাত পর্বে এসে আবারও একাদশে সুযোগ পান ওয়ার্নার। তবে এখানেও সুবিধা করতে পারেননি তিনি। যে কারণে দল থেকে আবারও বাদ পড়েন বাঁহাতি এই ওপেনার।
এবারের আইপিএলের প্রথম পর্বে দুটি হাফ সেঞ্চুরি ও দুটি ত্রিশ পেরোনো ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় পর্বে দুই ম্যাচে খারাপ করেই একাদশ থেকে বাদ পড়েন তিনি। সর্বশেষ কয়েক ম্যাচে হায়দরাবাদের ডাগ আউটেও দেখা যায়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
কদিন আগে হায়দরাবাদ ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন ওয়ার্নার। তাতে আইপিএলের পরবর্তী মৌসুমে নতুন দলের হয়ে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। কারণ বিদেশি হিসেবে কেন উইলিয়ামসন ও রশিদ খানকে রিটেইন করতে পারের হায়দরাবাদ।
