আশা জাগিয়েও জিততে পারল না বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসির প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার সাথে আশা জাগিয়েও যেন সেই চিরচেনা হার নিয়ে প্রস্তুতি শুরু করল বাংলাদেশ দল। বিশ্বকাপে ইভেন্টে বড় বড় টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে বেশিরভাগই হার দিয়ে শুরু করে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরা লক্ষ্যে পৌঁছে যায় ৪ উইকেট হাতে রেখে, ১৯তম ওভারে।

আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। ২৬ বলের মোকাবেলায় হাঁকান ১টি চার ও ২টি ছক্কা।

এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান অপরাজিত ১৬, লিটন দাস ১৬ ও নুরুল হাসান সোহান ১৫ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমন্থ চামিরা শিকার করেন তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৮০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে সেই চাপ শক্ত হাতে সামাল দেন অভিষকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। সপ্তম উইকেটে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের মুঠো থেকে ফসকে যায় ম্যাচ। শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন অভিষকা ও চামিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »