আমি চাপ সামলানোর অভ্যাস গড়ে তুলেছিঃ সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্সে মাঠ মাতিয়ে এবার জাতীয় দলে যোগ দিয়েছেন বা হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মাঝে উৎসাহ উদ্ধীপনা ঠিক রাখতে যেটা প্রয়োজন ঠিক সেটাই যেন করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান! কলকাতার একাদশে সুযোগ পেয়েই একের পর এক বাজিমাত করেই চলেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

আইপিএলের চলতি আসরের দ্বিতীয় পর্বে একাদশে সুযোগ পাননি সাকিব। এর কারন কেবল, টিম কম্বিনেশন। যখন সুযোগ পান, তখন থাকে ভারতি চাপ। যেন ভাল পারফরম্যান্স করে দলে ঠিকে থাকতে হবে। একাদশে থাকলেও নিজেকে প্রমাণের সুযোগ আবার হরহামেশা পান না। সব মিলিয়ে কলকাতার একেকটি ম্যাচে সাকিবকে নামতে হয় প্রচুর চাপ নিয়ে।

সেই চাপের পরিমাণ যেন উর্ধ্বে উঠে চলছিল। সোমবার (১১ অক্টোবর) আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৩৯ রান তাড়া করতে গিয়ে শেষেরদিকে হিমশিম খায় কলকাতা। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে পাহাড়সম চেই চাপ জয় করে দলকে কোয়ালিফায়ারে তোলেন সাকিব।

ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, কীভাবে এসব চাপ সামলান ঠাণ্ডা মাথায়। সাকিব বলেন, ‘চাপ সবসময়ই থাকবে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা শিখে নিই কীভাবে চাপ সামলাতে হবে।’

বাংলাদেশ দলের হয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব শিখেছেন চাপ সামলাতে, সেই সাথে চাপে ভেঙে না পড়তে গড়ে তুলেছেন নিজেকে। তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে খেলছি, দীর্ঘ সময় ধরে আমার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি। আমি এসব চাপ সামলানোর সামর্থ্য গড়ে তুলেছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »